আসছে অর্থবছরে জমি রেজিস্ট্রেশন ও নতুন বাড়ি বানাতে খরচ অনেকটাই বেশি হতে পারে। ২০২৩-২৪ অর্থবছরে জমি রেজিস্ট্রেশনের উৎসে কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বাড়বে জমি রেজিস্ট্রেশন খরচ পাশাপাশি বাড়বে বাড়ি নির্মাণ সামগ্রী রড়, সিমেন্ট ও ইটের দাম।
২০২৩-২৪ অর্থবছরে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গত এক বছরে রড, সিমেন্ট, ইট ও অন্যান্য পণ্যের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে। এতে অনেক সরকারি প্রকল্পের কাজ ৫০-৬০ শতাংশ হয়ে থেমে আছে। দেশে ক্রমাগত নির্মাণসামগ্রীর দাম বাড়তে থাকার মধ্যেই সিমেন্ট, টাইলসের ওপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সংসদে প্রস্তাবিত বাজেট অনুমোদন হবে ২৬ জুন আর জুলাই মাসরে ১ তারিখ থেকেই নতুন অর্থবছর শুরু হবে।।
বাংলাদেশকে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ করার কথা তুলে ধরে বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাজেট পেশ করেন অর্থ মন্ত্রী।
দুই লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা এই বাজেটের ঘাটতি ধরা হয়েছে। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
অনলাইন ডেস্ক





































































































































