Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

 অনলাইন ডেস্ক    ৩ ডিসেম্বার, ২০২৩ ১৬:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 76 বার

ভোক্তা পর্যায়ে টানা ৫ মাস ধরে বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রবিবার বিকেল ৩টার সময় নতুন দর ঘোষণা করেন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে নভেম্বর মাসে বিইআরসি এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল।

আরও পড়ুন: মেহেরপুরে সবজি বাজারে স্বস্তি ফিরেছে...

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৭ টাকা ২ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৩ টাকা ২০ পয়সায় সমন্বয় করা হয়েছে। ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

অনলাইন ডেস্ক