Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

এবারের বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

 অনলাইন ডেস্ক    ১ জুন, ২০২৩ ১২:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট প্রস্তাবিত করবেন। এবার বাজেটর আকার হতে যাচ্ছে প্রায় সাত লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

আইএমএফের শর্ত পূরণ ও জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় এই ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর আরোপ কিংবা ছাড়ের প্রস্তাবনা আসতে পারে। তাই এসব কারণে কিছু পণ্যের দাম কমতে পারে।

দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেট, মিষ্টি জাতীয় পণ্য, মাংস, অভিজাত বিদেশি পোশাক এবং ই-কমার্সের ডেলিভারি চার্জসহ শুল্ক ছাড়ের কারণে কমতে পারে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতি তৈরির সরঞ্জামের দাম। আরো কমতে পারে দেশের উৎপাদিত ফ্রিজ, ন্যাপকিন, ডায়াপার, ধান-আলু রোপণের মেশিনের দাম।

ধারণা করা হচ্ছে, এবারের বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে আসতে পারে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া পণ্যটির দাম কমিয়ে আনা হতে পারে। দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব আনতে পারে।

দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেটের দাম কমতে পারে। দাম কমানোর তালিকায় রয়েছে, মিষ্টি জাতীয় পণ্য। কারণ, এ জাতীয় পণ্যগুলোর থেকে প্রায় অর্ধেক ভ্যাট কমিয়ে আনতে পারে সরকার। এছাড়া মিষ্টি জাতীয় কিছু প্যাকেটজাত পণ্যে ও ভ্যাট কমতে পারে।

দেশের বাইরে থেকে আমদানি করা কাপড়ের ওপর থেকে শুল্ক ভ্যাট কমানো বা অব্যাহতি দেওয়া হতে পারে। ফলে দাম কমতে পারে বিলাসবহুল কাপড়ের পোশাকের।

এনবিআর একটি সূত্রে জানা যায়, এসব পণ্যে শুল্ক-কর ২০-২৫ কমিয়ে ৫ থেকে ১০ করা হতে পারে। ই-কমার্স প্রতিষ্ঠান গুলোর দাবি মেনে নিয়ে বিক্রেয়ের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট কমিয়ে দেওয়া হতে পারে। ফলে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো ভ্যাট অব্যাহতি পেলে কমবে পারে ডেলিভারি চার্জ।

অনলাইন ডেস্ক