গরুর মাংস দাম সাধারণ মানুষের হাতে লাগালে আনতে আজ মঙ্গলবার (২০ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দাখিল করেন আইনজীবী মাহমুদুল হাসান।
এই রিটে বলা হয়েছে, গরুর মাংস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্যতম প্রধান খাদ্য। বাজারে গরুর মাংসের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৮৫০ টাকায়।
যা ইতোমধ্যে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে।
রিটে আরো বলেন, আমদানি নীতি ২০২১ - ২০২৪ অনুযায়ী, গরুর মাংস একটি আমদানিযোগ্য পণ্য। অপরদিকেদ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার ১৯৭২ এর ধারা ১২ অনুযায়ী, প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করে বাজার মূল্য সহনীয় রাখাতে টিসিবির আইনের দায়িত্ব।
আরো পড়ুন: মেহেরপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর আলমের পিএইচডি ডিগ্রি অর্জন...
কিন্তু বিদেশ থেকে জীবন্ত গরু ও গরুর মাংস আমদানি না করে তার আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন টিসিবি ।
এছাড়া রিটে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও সংস্থার ব্যর্থতার জন্য বাজারে গরুর মাংস নিম্ন ও মধ্যবিত্ত জনগণের কেনার ক্ষমতার বাইরে চলে গেছে বলে উল্লেখ করা হয়।
তাই এই বিষয়ে প্রয়োজনীয় আইনি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
এতে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানকে প্রতিপক্ষ করা হয়।
অনলাইন ডেস্ক






































































































































