বাজেটে সিগারেটের দাম বাড়লেও মূল্য স্থিতিশীল রয়েছে বিড়ির

 অনলাইন ডেস্ক    ১ জুন, ২০২৩ ২০:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

এবার বাজেটে সিগারেটের কর বাড়িয়ে ছয় হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সিগারেটের সবকটি মূল্যস্তর বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

আজ সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। পাশাপাশি একটি স্তরে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। ফলে বাড়ছে সিগারেটের দাম।

২০২০–২১ অর্থবছরে বিড়ির দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছিল তাই সিগারেটের দাম বাড়লেও, বিড়ির দাম এবার না বাড়তেও পারে।


চারটি সিগারেটের মূল্যস্তর গুলোর মধ্যে হচ্ছে অতি উচ্চ স্তরে সিগারেটরে দাম ১৪২ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা, উচ্চ স্তরে ১১১ টাকা থেকে বাড়িয়ে ১১৩টাকা, মধ্যমস্তরে সিগারেটের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ টাকা এবং নিম্নস্তরে মূল্য ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

সম্পূরক শুল্ক নিম্ন স্তরে সিগারেটগুলোতে ১ শতাংশ বাড়বে। তাই নিম্ন স্তরের সিগারেটের দাম বেশি বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের বক্তৃতায় অর্থমন্ত্রী এসব প্রস্তাব উত্থাপন করেছেন ।

অনলাইন ডেস্ক