Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাণিজ্যমেলার পর্দা নামছে আজ

বাণিজ্যমেলার পর্দা নামছে আজ

 অনলাইন ডেস্ক    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 54 বার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শেষ হতে যাচ্ছে। এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার পর্দা নামবে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলার পরিচালক বিবেক সরকার।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এ বিষয়ে মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও মেলার সময় বাড়ানোর সুযোগ নেই। আজ রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

আরও পড়ুন: গরুর মাংস ক্ষতিকর?...

এর আগে, বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয়তলায় এক সমাপনী অনুষ্ঠান করা হবে। এই বছর প্রায় দেড় লাখেরও বেশি মানুষের সমাগম ঘটেছে এই মেলায়। এ

বারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি পাকিস্তান, ভারত, তুরস্ক, হংকং, ইরান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করেন।

এর আগে, গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলা উদ্বোধন করেন।

অনলাইন ডেস্ক