ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৮২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। আজ মঙ্গলবার (২১ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, টিসিবির মাধ্যমে সরকার ১ কোটি পরিবারকে যে সাপোর্ট দিচ্ছে তার আওতায় এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এর প্রতি লিটারের দাম পড়বে ১৫২ টাকা ৪৫ পয়সা। এর পূর্বমূল্য ছিল ১৫২ টাকা ৯৮ পয়সা।
আরও পড়ুন: ভোট দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইউসুফ!...
এই তেল কিনতে মোট ক্রয় মূল্য হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা। এর সুপারিশকৃত দরদাতা সুপার অয়েল রিফাইনারি লিমিটেড। এটা স্থানীয়ভাবে ক্রয় করা হচ্ছে এবং বাস্তবায়নকারী সংস্থা টিসিবি।
অনলাইন ডেস্ক





































































































































