ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয় হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, ভারত থেকে ৫০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সরকারই এই প্রতিষ্ঠানটিকে ঠিক করে দিয়েছে।
আরও পড়ুন: ঈদের পর অন্তত ২৩ ডিসি পরিবর্তন...
এদিকে গত (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) নারী উদ্যোক্তাদের আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছিলেন, চলতি সপ্তাহে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসবে। এর ফলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে।
এ ছাড়া আগামী দু-এক দিনের মধ্যে খুচরা বাজারে ভোজ্যতেল প্রতি লিটার ১৬৩ টাকা দরে বিক্রি শুরু হবে।
অনলাইন ডেস্ক





































































































































