Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারত থেকে ৫২ হাজার টন পেঁয়াজ আনার উদ্যোগ

ভারত থেকে ৫২ হাজার টন পেঁয়াজ আনার উদ্যোগ

 অনলাইন ডেস্ক    ১১ ডিসেম্বার, ২০২৩ ১০:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 101 বার

ভারত থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে ভারতে বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে দেশে যৌক্তিক মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে কঠোর মনিটারিং করার জন্য সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সবজি-মুরগির দাম বাড়লেও মাছের বাজার স্থিতিশীল...

তিনি বলেন, মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে। প্রাইভেট সেক্টরের ৫২ হাজার টন পেঁয়াজ আমদানির এলসি খোলা আছে। সেগুলো যাতে ছাড়া হয় সে বিষয়ে অনুরোধ করা হয়েছে তাদেরকে। আশা করা যাচ্ছে দ্রুতই এসব পেঁয়াজ দেশে আসবে।

গত বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে এই নিষেধাজ্ঞা আরোপের আগে ভারত থেকে বাংলাদেশে ৫২ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এই পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার।

অনলাইন ডেস্ক