আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গত অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছিল (বিইআরসি)।
এই ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৯ পয়সা সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: এবার আলু আমদানির সিদ্ধান্ত নিলো সরকার...
এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি এলপিজি গ্যাস ১১১ টাকা ২৬ পয়সা সমন্বয় করা হয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৩ টাকা ৩৬ পয়সা সমন্বয় করা হয়েছে।
অনলাইন ডেস্ক





































































































































