ভারত থেকে আমদানি করা ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আজ রোববার (৩১ মার্চ) রাতেই দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা ' বিষয়ক টাস্কফোর্স সভা শেষে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আজ রাতেই ভারত থেকে পেঁয়াজ আসবে। তবে ঢাকা ও চট্টগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ৪০ টাকা কেজিতে এসব পেঁয়াজ ওপেন সেল করা হবে।
আরও পড়ুন: মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত...
পেঁয়াজ পচনশীল পণ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রথম ট্রেনে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আসবে দেশে। পর্যায়েক্রমে আমদানি করা বাকি পেঁয়াজও দেশে আসবে।
জানা গেছে, দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভারত থেকে জিটুজি পদ্ধতিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।
অনলাইন ডেস্ক





































































































































