কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ধাক্কায় সিদ্দিক হোসেন (৭০) নামের এক অসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় পাকন্দিয়া টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শ্রীরামদী আলু স্টোর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক হোসেন উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের খন্দকার বাড়ির বাসিন্দা এবং প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা যায়, ইফতার এর পর আলুস্টোর বাজারে গেলে কিশোরগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার ভাগলপুর হাসপাতালে রেফার করে এবং সেখানেই রাত ১২ টার সময় তার মৃত্যু হয়।
আজ দুপুরে পোড়াবাড়িয়া মেলা বাজারে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
কিশোরগঞ্জ প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































