আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এক লাখ ৭৫ হাজার পুলিশ সদস্যরা মাঠে থাকবে। প্রতিটি কেন্দ্রে দুজন পুলিশসহ ১৪ থেকে ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে বাড়তি সদস্য।
অন্যদিকে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে প্রায় ১০ হাজার র্যাব সদস্য। দুর্গম এলাকায় থাকছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।
সারা দেশে এবার ভোট কেন্দ্র রয়েছে ৪২ হাজার ১৪৮টি। এর মধ্যে ১০ হাজার ৩০০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৩ হাজার ১৮৪টি রয়েছে মেট্রোপলিটন এলাকায়। এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ সব ভোট কেন্দ্রের জন্য নিরাপত্তা ছক তৈরি করেছে পুলিশ সদর দফতর।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে ১ লাখ ৭৫ হাজার পুলিশ সদস্য মাঠে থাকবে। এর মধ্যে ভোট কেন্দ্রে থাকবে ৯২ হাজার সদস্য। মোবাইল আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ২০ হাজার। ৫৬ হাজার পুলিশ সদস্য থাকবে নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে।
আরও পড়ুন: যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রস্তুত বিজিবি...
পুলিশ সদর দফতর বলছে, নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী - এই তিন ধরনের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে সুষ্ঠু ভোট সম্পন্নের জন্য। জেলায় একটি ভোট কেন্দ্রের জন্য দুজন পুলিশ ও ১২ জন আনসারসহ ১৪ থেকে ১৫ জন দায়িত্ব পালন করবেন। তবে গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্যসহ ১৬ থেকে ১৭ জন সদস্য থাকবে।
এলিট ফোর্স র্যাবও তৈরি করেছে নিরাপত্তা পরিকল্পনা। সারা দেশের ১৫টি ব্যাটালিয়নের পাশাপাশি পার্বত্য, চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় ৩০টি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে।
প্রতিটি নির্বাচনী আসনে দুটি করে মোবাইল টহল, ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্রে আরও অতিরিক্ত দুটি টহলের ব্যবস্থা থাকছে। রিজার্ভ থাকবে ১০০টি টহল টিম। সাইবার ওয়ার্ল্ডে নজরদারি বৃদ্ধির পাশাপাশি নাশকতার চেষ্টা করতে পারে এমন গোষ্ঠীকে চিহ্নিত করতে কাজ করছে র্যাব।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































