Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আহত-১

মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আহত-১

 তরিকুল ইসলাম    ৩ জানুয়ারী, ২০২৪ ১৩:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের ঈদগাপাড়ার হারিজ উদ্দিনের আম বাগানে আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার সময় বোমা বিস্ফোরন হয়ে সোয়ানুর রহমান সোহান (৩৫) নামের এক কৃষক মারাত্মক আহত হয়েছেন।

আহত সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

আহত সোহানকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।


স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় আজকেও সোহান তার কৃষি জমিতে যাচ্ছিল। যাওয়ার পথে হারিজ উদ্দিনের আম বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় গাছের নিচে পরে থাকা প্লাস্টিকের ব্যাগে পা পড়ে। এসময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়।

আরও পড়ুন: বান্দীতে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত...

স্থানীয়রা আরও জানান, বোমা বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, বোমা বিস্ফোরণে সোয়ানুর রহমান সোহান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। কিভাবে বোমাটি বিস্ফোরণ ঘটলো তা তদন্ত শেষে জানা যাবে।

তরিকুল ইসলাম