কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় মীর রেজাউল ইসলাম বাবু নামে এক কাউন্সিলরকে আজ বুধবার (৮ মে) দুপুরে আটক করেছে পুলিশ। কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
মীর রেজাউল ইসলাম বাবু কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার সময় কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ...
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এখনো আমার কাছে রিপোর্ট করেননি। বিষয়টি জানার পর বলতে পারবো।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































