Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন আটক

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন আটক

 অনলাইন ডেস্ক    ১২ নভেম্বার, ২০২৪ ১০:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে (৫০) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১১ নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা। আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন- এমন খবরে রোববার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে। পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইন সংবাদমাদ্যমকে জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন। আটকের পর এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন ডেস্ক