Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে আমিরুল ইসলাম ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

গাংনীতে আমিরুল ইসলাম ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

 নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই, ২০২৪ ১১:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

মেহেরপুরের গাংনীতে আমিরুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমিরুল ইসলাম এর প্রতিষ্ঠাতা ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অসীম সাজ্জাদ লিখন।

আরও পড়ুন: গুজরাটি নিয়মে বিয়ে হলো অনন্ত ও রাধিকার...

এ সময় সাবেক গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ আলী মনতাজ আলী, আলোর পথে যুব উন্নয়ন সংস্থা চেয়ারম্যান এহসান কবির সবুজ, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় রাস্তার দুপাশে তিন শতাধিক গাছের চার রোপন ও বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক