মেহেরপুরের গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার গোপালনগর চারচারা মাঠ থেকে মরাদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা চাষীরা জানান, ভুট্টা খেত থেকে দুর্গন্ধ বের হলে তারা বিষয়টি খেয়াল করেন। পরে ভুট্টা খেতে গিয়ে মরাদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই ওয়াহিদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে মরাদেহটি গত কয়েকদিন আগের এ কারণে মরাদেহটি ফুলে এবং পচে দুর্গন্ধ বের হচ্ছে।
গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, অজ্ঞাত ওই ব্যক্তির অর্ধগলিত মরাদেহ ভুট্টোক্ষেতে পড়ে রয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে মরাদেহ মর্গে নেয়া হয়েছে এবং মরাদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































