Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খাগড়াছড়িতে পুলিশ সুপারের ফোন কলে উদ্ধার অপহৃত ৩ পর্যটক

খাগড়াছড়িতে পুলিশ সুপারের ফোন কলে উদ্ধার অপহৃত ৩ পর্যটক

 আনোয়ার হোসেন (জীবন), খাগড়াছড়ি প্রতিনিধি    ২৪ সেপ্টেম্বার, ২০২৪ ২০:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

সাজেক থেকে ফেরার পথে দিঘীনালায় অপহৃত ৩পর্যটককে খাগড়াছড়ি জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাজেক থেকে ব্যক্তিগত গাড়িতে খাগড়াছড়ি ফিরার পথে দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজারস্থ মাছ বাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাদেরকে অপহরণ করে।

এরপর তাদের নিকট থেকে ৫০লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভিকটিমের মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দেয়ার জন্য বলে।

পর্যটকেরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা থানার ঝাউডাঙ্গী কাঠিয়াখালী গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে এসএম নাহিদ উজ্জমামান(৩৮), একই জেলার তালেশ্বর গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির(৩৮) ও তালমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম(২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত ব্যক্তিদের একজন আত্মীয় খাগড়াছড়ির পুলিশ সুপারের মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানান। পুলিশ সুপার অপহৃত ব্যক্তিদের আত্মীয়ের নিকট হতে তাদের নাম্বার সংগ্রহপূর্বক ভিকটিমের নাম্বারে ফোন দেন। ভিকটিমের নাম্বারে ফোন যাওয়ার পর দুস্কৃতিকারীরা ট্রুকলারে পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার নাম্বার হতে ফোন কলটি এসেছে দেখতে পেয়ে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশের তৎপরতা আঁচ করতে পেরে অপহৃতদের ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার সময় অপহৃতদের এ বিষয়ে পুলিশকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।

অপহৃত ব্যক্তিগণ অপহরনকারীদের কাছ থেকে মুক্তি পেয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে এসে পুলিশ সুপারের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত অবহিত করেন।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুপার জানান।

আনোয়ার হোসেন (জীবন), খাগড়াছড়ি প্রতিনিধি