Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ২৫ মার্চ, ২০২৪ ১১:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

মেহেরপুরের গাংনীতে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আজ সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য আবু সালেহ নাজমুল হক সাগর, এমপি।

এ সময় প্রধান অতিথি ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, আমাদের এখনো সতর্ক থাকতে হবে, ২৫ মার্চ যে হত্যা দেশে হয়েছিলো, তারা আবারো ষড়যন্ত্র করতে পারে, তাই সকলকে সর্তক থাকতে হবে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব...

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যানে এম এ খালেক, সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক রফিকুর রশীদসহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচরি, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দরা।

তরিকুল ইসলাম