মেহেরপুরের গাংনীতে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় পৌর মার্কেট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শহরের ঐতিহ্যবাহী কাঁচা বাজার সংলগ্ন স্থানে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।
২৩ শতক জায়গার উপর নির্মিত এ ভবন নির্মাণে ব্যায় ধরা হয়েছে ১৬ কোটি ২৯ লাখ টাকা। ৬ তলা বিশিষ্ট এ মার্কেট ভবনে প্রাথমিকভাবে বেজমেন্টেসহ দোতলা নির্মাণ করা হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।
পৌরসভার সহকারী প্রকৌশলী শামীম রেজা জানান, কার্যাদেশের মেয়াদ ধরা হয়েছে এক বছর। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেড।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছেলেন, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহমেদ আলী, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন ও মেহেরপুর গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ।
আরও পড়ুন: লতিফুন্নেছা লতা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত...
আরও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ হাসিব, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আসিকুজ্জামান পিন্টু, মেহেরপুর জেলা ছাত্র লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইমরান হাবিবসহ ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা।
উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের ইমাম জাহিদুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































