Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

মেহেরপুরের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

 নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বার, ২০২৩ ১৬:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 52 বার

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরের পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে পুলিশ সুপার রাফিউল আলমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসানের সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম। তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।


মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলমকে ঢাকায় বদলী করা হয়।

আরও পড়ুন: গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত...

পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ১৫ জুলাই ২০২১ সালে মেহেরপুর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২ বছর ৫ মাস তিনি মেহেরপুর জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, মেহেরপুর সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া প্রমূখসহ আরও অনেকেই।

নিজস্ব প্রতিবেদক