Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাভারে নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সাভারে নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

 সাভার (ঢাকা) প্রতিনিধি    ২১ মার্চ, ২০২৪ ১৭:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

সাভারের নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাতে সাভারের রাজাশন এলাকায় নূরুল ইসলামের বাড়িতে এ ডাকাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী নূরুল ইসলাম বলেন, আমার নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়ির নিচতলার কাজ শেষ হলেও ২য় তলা সিঁড়ির নির্মাণ কাজ চলছিল। ২য় তলায় সিঁড়ির মুখে টিন দিয়ে ঢেকে রাখা ছিল। এ সুযোগেই বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে উঠে সেই সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ডাকাত দল। তারা মোট ৭ জন ছিল, তাদের সঙ্গে বোরকা পরা একজন মহিলাও ছিল।


অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে রেখে তারা লুট করে নেয় প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। এ ঘটনায় আনুমানিক প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাড়ির মালিকের ছেলে রাব্বী বলেন, আমি আমার রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলাম। তারা উপরের সিঁড়ি দিয়ে নিচে নেমে প্রথমে আমার রুমে ঢুকে। আমার মাথায় পিস্তল ধরলে আমি আর নড়াচড়া করিনি। পরে আমি আমার বাবাকে ডাকলে আমাদের দুইজনকেই বেঁধে ফেলে। পরে আমার ছোট বোন ও মাকে বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে পালায় তারা।

এ বিষয়ে সাভার মডেল থানার (ওসি) আকবর আলী খান বলেন, আমরা আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত সনাক্ত করার কাজ চলছে।

সাভার (ঢাকা) প্রতিনিধি