Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

মেহেপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

 নিজস্ব প্রতিবেদক    ২৬ মার্চ, ২০২৪ ১১:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

মেহেরপুরে আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

প্রথমে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হাসান। পরে পুলিশ প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এ এস এম নাজমুল হক।

এরপর একে একে করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাসহ সর্বস্তরের মানুষ শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ডাকে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী...

এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও অনান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন।

এর আগে, দিবসটি উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক