Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী

মারা গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী

     ১৪ আগষ্ট, ২০২৩ ২১:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী আজ সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৮টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় রোববার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারিরিক অবস্থার অবন্নতি হওয়াতে তাকে সেখান থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।

কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দেলাওয়ার হোসাইন সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাকর্তৃপক্ষ নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মারা যান।