দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ গাংনী উপজেলার বামন্দী, কাজিপুর ও মটমুড়া ইউনিয়নের ৫ টি পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।
গতকাল শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যার পর দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, দাস সম্প্রদায় কোন ছোট জাতি নয়। মুসলমানদের মধ্যে যেমন মন্ডল, শেখ, মিয়া, বিশ্বাস বংশ রয়েছে তেমনই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দাস একটি দাস সম্প্রদায়। তাই এই সম্প্রদায়কে ছোট করে দেখার কিছু নেই।
তিনি আরো বলেন, পূজাকে নিয়ে কেউ ষড়যন্ত্র বা হুমকি দিলে তাদেরকে প্রতিহত করা হবে। শারদীয় দূর্গাপূজা বিসর্জন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সব সময় সনাতনীদের পাশে থাকবে।
সাবেক এমপি আমজাদ হোসেন গাংনী উপজেলার বামন্দী কোল সম্প্রদায়ের কালি মন্দির পূজা মন্ডপ, বেতবাড়িয়া দাশপাড়া কালি মন্দির পূজা মন্ডপ, মহম্মদপুর কালি মন্দির পূজা মন্ডপ, মটমুড়া কালি মন্দির পূজা মন্ডপ, বাওট দাশপাড়া কালি মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় এসময় বিএনপি ও পূজা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লা, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক গোলাম মোর্তূজা, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সহ সাংগাঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, গাংনী উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক ও রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গাংনী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশ, গাংনী পৌর বিএনপির সাংগাঠনিক সস্পাদক ইয়ামিন আলী বাবলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম কালাম, জেলা মহিলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা, গাংনী উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক মেম্বর সামিরন নেছা, গাংনী পৌর বিএনপির সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক,কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর আনারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক মুঞ্জুরুল হক সোহেল, গাংনী পৌর কৃষক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম,গাংনী পৌর বিএনপি নেতা আনিছুর রহমান লেবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গাংনী উপজেলা ১৭টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব চলছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে। এছাড়া সাদা পোষাকে গোয়েন্দাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সোনাতলার ১৭টি মন্ডপে যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের হেল্পডেক্সসহ রয়েছে বিএনপির নেতাকর্মীরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































