মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের কালিঞ্চিপাড়ার এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার সময় বিয়ে বাড়িতে লাইটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন মোল্লা (২২) নামের এক যুবকের মৃত্যু হয়।
নিহত হৃদয় রঘুরামপুর এলাকার শাহ আলম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। বুধবার সন্ধ্যায় কালিঞ্চিপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে লাইটিং এর কাজ করতে যায়। ওই বাড়িতে কাজের সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যায়।
আরও পড়ুন: মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস কারাগারে...
বিদ্যুৎ স্পৃষ্টে হৃদয়ের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জানান হৃদয়েকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে।
আবু তায়েব, মুন্সিগঞ্জ






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































