Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নতুন কর্মসূচি ঘোষণা দিলেন কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক

নতুন কর্মসূচি ঘোষণা দিলেন কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক

 অনলাইন ডেস্ক    ৩০ জুলাই, ২০২৪ ১১:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। সোমবার (২৯ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন কর্মসূচির ঘোষণা করেন তিনি।

নতুন কর্মসূচি হিসেবে আন্দোলনকারীদের সমন্বয়ক মাহিন বলেন, মঙ্গলবার সকলে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলুন এবং অনলাইনে প্রচার করুন।

বিজ্ঞপ্তিতে মাহিন বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁওসহ দেশব্যাপী আজকের কর্মসূচি বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিসমূহের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

তিনি বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন জানাচ্ছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনারা আগামীকালের কর্মসূচি সফলে সহযোগিতা করুন।

অনলাইন ডেস্ক