মেহেরপুর-কুয়াকাটা যাত্রীবাহী বাসে ফেন্সিডিল উদ্ধার

  তরিকুল ইসলাম    ৩১ অক্টোবার, ২০২৪ ১১:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

মেহেরপুর কুয়াকাটা গামী যাত্রীবাহী একটি বাস থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল।

বুধবার রাতে এ অভিযান চালানো হয়।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে যৌথবাহিনির একটি টিম মেহেরপুর পৌর কবরস্থানের সামনে যাত্রীবাহী একটি বাস তল্লাশি চালায়। এ সময় বাসের একটি সিটের উপর পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

তরিকুল ইসলাম