Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মেহেরপুর পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক     ৮ মে, ২০২৩ ২০:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

মেহেরপুরে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৭ মে) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের সম্মানিত অভিভাবক মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ জামিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন মহোদয়।

জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত মাস্টার প্যারেডে পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মহোদয় অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম উক্ত অনুষ্ঠানে পুলিশ ফোর্সদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা সরকারি সম্পদের ব্যবহারে মিতব্যয়ী হওয়া, অপরাধ নিয়ন্ত্রণ করা, ড্রেসরুলস অনুসরণ করে পোশাক পরিধান, সরকারি মালামালের হেফাজত করা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য ও টিকটক না করা এবং সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা জন্য নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার তার নির্দেশনামূলক বক্তব্যর মধ্যে আরো বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সব সময় খোঁজখবর নেওয়া জন্য।

নিজস্ব প্রতিবেদক