মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ। বুধবার ভোরে উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করা হয়।
সীমান্ত পার হয়ে আসা বাংলাদেশীরা হলেন, পাবনা জেলার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদার এর ছেলে শিবাস হালদার (৫০) এবং ছেলে হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামের শাহলাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(২০), চাঁপাইনবাবগঞ্জ জেলার নরেন্দ্রপুর থানার আব্দুর রউফ এর ছেলে আক্কাস আলী(২৮), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহিন আলী(২৭), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩),চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ(২৭),পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাই এর ছেলে আজিল সিপাই(৪৫), পার্শ্ববর্তী দেশ মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস -৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ (২৪)সহ ১৫ জন।
পুশব্যাক হওয়া বাংলাদেশিরা জানান, ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর গতরাত্রে বিএসএফ তাদের ১৫ জনকে কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে।
পরে সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান ১৫ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা পুশব্যাক করেছে তবে তারা তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































