Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খাগড়াছড়িতে পানিতে ভেসে আসা বাচ্চা উদ্ধার করেছে পুলিশ

খাগড়াছড়িতে পানিতে ভেসে আসা বাচ্চা উদ্ধার করেছে পুলিশ

 মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি    ২৪ জানুয়ারী, ২০২৪ ১২:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর ব্রীজের নিচ থেকে ভেসে আসা বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (২৪জানুয়ারি) সকাল ১০টার সময় খাগড়াছড়ি সদরের মধুপুর ব্রীজের নিচে একটি বাচ্চা পানিতে ভেঁসে আসতে থাকে। স্থানীয় পথচারীরা রাস্তায় চলাচল করতেই চোখে পড়ে যায় ভেসে আসা বাচ্চাটির দিকে।

পরবর্তীতে পুলিশ খবর পেয়ে সেখানে এসে বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দায়িত্বরত চিকিৎসক সাগর দেব তপু বলেন, আনুমানিক আজ সকাল ১০ টার সময় মধুপুর ব্রীজের নিচে পানিতে পাওয়া বাচ্চাটিকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন: ভিসা ছাড়াই বিশ্বের যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা...

তিনি আরও বলেন, শিশু বিশেষজ্ঞ চিকিৎসা বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন। তার সম্ভব বয়স ৪ থেকে ৫ মাস হবে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এখন পর্যন্ত বাচ্চার বিষয়ে পুরোপুরি সঠিক তথ্য পাওয়া যায়নি।

মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি