Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বিভিন্ন দেওয়ালে জয়বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান

গাংনীতে বিভিন্ন দেওয়ালে জয়বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান

 নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী, ২০২৫ ২০:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 114 বার

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিসের দেওয়ালে শেখ হাসিনা আসবে ফিরে এবং জয়বাংলা” স্লোগান লেখা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আতংক সৃষ্টির লক্ষ্যে দেওয়াল লিখন করেছে দাবি করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।

রবিবার (০৫ জানুয়ারি) দিবাগত রাতে কোন এক সময় অজ্ঞাতরা দেওয়াল এ সব লিখনি করে।

গাংনী উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত মাহিলা বিষয়ক অফিস, সমাজসেবা, খাদ্য, সাব রেজিষ্ট্রি এবং নির্বাচন অফিসের দেওয়ালে লেখা হয়েছে- হাসিনা আসবে ফিরে” এবং জয়াবাংলা’। লাল কালি দিয়ে বড় অক্ষরে হাতে লেখা হয়েছে। অফিসগুলোর প্রবেশ পথ এবং দেওয়ালের বিভিন্ন স্থানে আজ সোমবার (০৬ জানুয়ারী) সকালে লেখাগুলোর নজরে পড়ে স্থানীয়দের।

এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ঘটনাস্থল পরিদর্শন করে দেওয়াল লিখনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ। গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তাদের কোন কর্মকাণ্ড আমরা বরদাশত করব না। গেল গণতন্ত্র হত্যা দিবসের দিনে পরিকল্পিতভাবে টার্গেট করে তারা কাপ্লনিক স্বপ্ন দেখে দেওয়াল লিখন করেছে।

তারা জানান দিতে চায় আওয়ামী লীগের অসিস্ত আছে। আসলে তাদের দৃশ্যমান কোন অস্তিত্ব নেই। তাই যারা এ সাথে জড়িত তাদের বিরুদ্ধে সংশ্রিষ্টরা যেন কঠোর ব্যবস্থা নেই সেই দাবি আমাদের। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নাহিদ হাসান বলেন, আমরা সকালে দেখতে পেয়ে তা মুছে ফেলেছি।তবে সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় কারা এ কাজ করেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

নিজস্ব প্রতিবেদক