Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে হরতাল

কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে হরতাল

 অনলাইন ডেস্ক    ২৯ অক্টোবার, ২০২৩ ১৭:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

বিএনপি ও জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে। হরতালের জন্য আজ সকাল থেকেই কুষ্টিয়া থেকে দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মহাসড়কে বাসের পাশাপাশি ট্রাক চলাচল চোখে পড়েনি। তবে শহরের গুরুত্বপূর্ণ মোডে পুলিশ মেতায়েন রয়েছে।

সিএনজি, রিকশা ও অটোরিকশা চলাচল করলেও দূরপাল্লার এবং অভ্যান্তরীন সড়কেও কোনো বাস কুষ্টিয়া ছেড়ে যায়নি। ব্যবসায়ীরা বেলা বাড়ার সাথে শহরের কিছু দোকানপাট খুলেছেন।

আরও পড়ুন: ঝিনাইদহে হরতাল সমর্থনে বিএনপির মিছিল...

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেকে আবার সিএনজি ও অটো রিকসায় যাতায়াত করছে।

এদিকে, হরতালে যেকোন ধরনের নাশকতা এড়াতে শহরে পুলিশ মোতায়েনসহ আইনশৃক্সখলা বাহিনীর কড়া পাহারা লক্ষ্য করা গেছে।

অনলাইন ডেস্ক