বিশেষ প্রশিক্ষণে এসে সুন্দরবনের করমজল পর্যটক স্পট ভ্রমণে এসেছেন ২১টি দেশের ৭৫ জন সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা। বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় তারা সুন্দরবনের করমজলে আসেন এবং এক ঘণ্টা সেখানে ঘুরে দুপুর ১২টায় করমজল পর্যটন স্পট ত্যাগ করেন তারা।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বুধবার রাত পৌনে ১২টায় এ তথ্য জানান।
তবে ওই সময় কাউকে কোনো তথ্য দেয়া নিষেধ থাকায় ওই সময় জানাতে পারেননি এ বন কর্মকর্তা।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির বলেন, ‘বিশেষ প্রশিক্ষণে করমজলে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ ২১টি দেশের সেনাবাহিনীর ৭৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও এসেছিলেন।’
আরও পড়ুন: শাকিবের ‘তুফান টু’ মুক্তির তারিখ জানালেন রাফী...
তিনি আরও বলেন, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী ৭৫ জন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গসহ মোট ৮৫ জনের উচ্চ পর্যায়ের এ দল বিশেষ প্রশিক্ষণ সফরে করমজল ভ্রমণ করেছেন।
এসব কর্মকর্তার সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য গত ২৯ সেপ্টেম্বর খুলনা নৌঅঞ্চলের অধিনায়কের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি দেয়া হয়।
ওই চিঠিতে সফরে আসা বিদেশি সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ, দর্শনীয় স্থানসমূহ প্রদর্শন এবং ইংরেজি ভাষার ধারাভাষ্য, জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা প্রদানের জন্য রুমের ব্যবস্থাকরণ, প্রক্ষালন ও তৎসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়।
ভ্রমণ শেষে তারা সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের প্রশংসাসহ বনরক্ষকীদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































