Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তায় ইবি পূজা উদযাপন পরিষদ

জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যার্তদের সহায়তায় ইবি পূজা উদযাপন পরিষদ

 ইবি প্রতিনিধি     ২৪ আগষ্ট, ২০২৪ ২০:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই দেশের এই বন্যা পরিস্থিতিতে কাজ করছে। এরই লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে তা বন্যার্তদের সাহায্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে উৎসব উপলক্ষে কোনো শোভাযাত্রারও আয়োজন করবেন না তারা।

শনিবার (২৪ আগস্ট) পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস সহ পরিষদের সদস্যরা ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি তাদের অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্তসহ তিনটি সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায় সেখানে। তাদের অন্য সিদ্ধান্তগুলো হলো- যতটা সম্ভব কৃচ্ছ্রসাধন করে জন্মাষ্টমী উদযাপন করা এবং সেখান থেকে একটা অংশ বন্যার্তদের সাহায্যের ফান্ডে দেয়া হবে। পূজার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হবে।

আরো পড়ুন:একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিবেন ইবি শিক্ষক সমিতি

পূজা মণ্ডপের সামনেও বক্স থাকবে, কেউ চাইলে পূজার দিন অর্থ সহায়তা দিতে পারবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা আমাদের জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছি। এখানে বিষয়টি হলো আমরা অর্থ দান করছি না। আমরা আমাদের ভাই বোনদের জন্য সমব্যথী। ওখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

ইবি প্রতিনিধি