অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া-বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সক সিস্টেম রিফর্মমেশন করা হবে। বাংলাদেশে সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখবো।
আসলে ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে। আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই। তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টায় নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নাই। আমরা বলছি সিস্টেমকে রিফর্মমেশন করবো। তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক। তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমানে দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে, সেটা কেটে যাওয়ার পর আমরা সিস্টেম রিফর্মেশনে হাত দিবো। ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে ক্ষমতার পালাবদলের জন্য নয়।
তিনি আরও বলেন, নোয়াখালী উপকূলীয় অঞ্চল। এখানকার মানুষ বন্যার সাথে খুব একটা পরিচিত না হলেও উপকূলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন। তাই উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই সবাই মিলে কাজ করবো। অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে। আপনারা তাদের সহযোগিতা করবেন।
এর আগে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তারপর আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































