Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের কারাদণ্ড

গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক    ২১ মে, ২০২৪ ১৪:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

মেহেরপুরের গাংনীতে আজ মঙ্গলবার (২১ মে) দুপুরে এক পোলিং এজেন্টের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদেরকে প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম (৩৬) নামের ওই এজেন্টকে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডিত সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা খাতুনের পোলিং এজেন্ট ছিলেন। সে ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার।

আরও পড়ুন: জালভোট দেয়ায় দুই যুবকের ছয় মাসের জেল...

এরপরে ভ্রাম্যমান আদালত তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১/চ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

নিজস্ব প্রতিবেদক