Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগরে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা

মুজিবনগরে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা

 নিজস্ব প্রতিবেদক    ১১ মে, ২০২৪ ১১:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

মেহেরপুরের মুজিবনগরে শুক্রবার সকাল ৯ টার সময় গলায় ফাঁস দিয়ে সোহার (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেন। সোহান মুজিবনগর উপজেলার পুরুনদপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

সোহানের পরিবার সূত্রে জানা যায়, মায়ের উপর অভিমান করে নিজ স্বয়ংকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

আরও পড়ুন: মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী...

পরিবারের লোকজন উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছ। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক