Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আলোচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার আর নেই

আলোচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার আর নেই

 অনলাইন ডেস্ক    ৩০ সেপ্টেম্বার, ২০২৩ ১৪:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 66 বার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঞার আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৩টার সময় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৩৯ সালের ১৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের জম্মগ্রহণ করেন আবদুস সাত্তার ভূঞা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাইনুল হাসান তুষার।

মাইনুল হাসান তুষার বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। বাবার শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়’।

তিনি আরও বলেন, ‘সেখানে চিকিৎসা চলছিল তার। আজ ভোরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

উকিল আবদুস সাত্তার ভূঞা নামে পরিচিত আলোচিত এই সংসদ সদস্য বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে চলতি বছর আলোচিত উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শাহজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক...

এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এই উপ-নির্বাচনে তাঁকে জয়ী করে আনতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের তৎপরতা ছিল।

তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন।

উকিল আবদুস সাত্তার ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও জুনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আবদুস সাত্তা।

২০০১ সালের নির্বাচনে তৎকালীন ৪ দলীয় জোট সরকার থেকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে তিনি আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তবে ২০০৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

২০১৮ সালে আবদুস সাত্তার ভূঞা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে জয়ীলাভ করেন। ২০২৩ সালের ২ জানুয়ারি তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

অনলাইন ডেস্ক