চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ জানুয়ারী) সকাল ১১টার সময় পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়।
এই মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। মেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বিজ্ঞান ও প্রযুক্তির মেলায় বিভিন্ন বিষয় তুলে ধরে ছাত্র- ছাত্রীরা।

উক্ত অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন।

মুহাম্মদ ইনামুল হাছান আরও বলেন, তাই লোহাগাড়ায় বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে পারবেন।
আরও পড়ুন: উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত...
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু, কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকাসহ সাংবাদিকবৃন্দরা।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































