Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দিল্লি থেকে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

দিল্লি থেকে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১০ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

জি-২০ সম্মেলনে শেষে আজ রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে অংশ নিতে নয়া দিল্লিতে যান গত (৮ সেপ্টেম্বর)।

ওই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন ভিন্ন অধিবেশনে যোগ দেন।

শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ শীর্ষক দুটি বক্তৃতা দেন তিনি।

আরও পড়ুন: কমলাপুর থেকে ‘পদ্মা সেতু’ হয়ে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছাল ট্রেন...

ওই সম্মেলন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন, জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৈশ্বিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায়।

জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

জি-২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের শুরুতে বিশ্বনেতাদের সঙ্গে দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: গাংনীতে গাঁজাসহ আটক-১...

এক ঝাঁক বিশ্বনেতাকে স্বাগত জানানোর ব্যস্তময় কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিছু সময় আলাপচারিতা করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।

একে একে শ্রদ্ধা জানাতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অর্থনৈতিকভাবে শক্তিধর দেশের শীর্ষ নেতারা।

এরপর জি-২০ সম্মেলনের শেষ দিনে তৃতীয় সেশন ‘ওয়ান ফিউচার’ শীর্ষক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনলাইন ডেস্ক