নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান শুক্রবার রাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে বলেন, সারা বিশ্বে এতগুলো মুসলমান রাষ্ট্রের মধ্যেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ আজ ওই জায়গায়, ১৬টি মুসলিম রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে যে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব কি করতে পারে। আজ মুসলিম বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
শামীম ওসমান বলেন, আমরা এখানে এসেছি আল্লাহর রাসূলের কথা শুনতে। বক্তারা দিক নির্দেশনা দেবেন। আমরা সে অনুযায়ী চলব। আমি আপনাদের কাছে জানতে চাই। ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ ও জাকাত করা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনযাপন। কিন্তু আমরা তা পালন করি না। আমরা অন্যায়ের প্রতিবাদ করি না।
আরও পড়ুন: ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত...
তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ইহুদিদের এখানে ফিলিস্তিনে এনে বলল এখানে থাকতে পারো তোমাদের এ জায়গা নিরাপদ। মুসলমানরা বলেছিল তোমরা এখানে থাকতে পারো আমরা নিরাপত্তা দেব। আজ মুসলমানদের সেটারই প্রতিদান দিচ্ছে তারা।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































