Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

 নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বার, ২০২৩ ১৭:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

মেহেরপুর-কাথুলী সড়কে আজ বুধবার দুপুর ১টার সময় দুটি মোটরসাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে বায়েজিদ হোসেন (১৮) নামের এক স্কুল ছাত্র নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরো চার জন।

নিহত বায়েজিদ মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসি ইসমাইল হোসেনের ছেলে। তিনি মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র।

আহতরা হলেন, মনোহরপুর গ্রামের মিঠুর ছেলে মোকাদ্দেস, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজ পাড়ার সাহাবদ্দিনের ছেলে আরিফুল, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শহিদুল্লাহর ছেলে মহিদুল ও আমিরুল ইসলামের ছেলে শ্রাবণ।

আরও পড়ুন: মেহেরপুরে নতুন এসপি এস এম নাজমুল হক...

স্থানীয়রা জানান, নিহত বায়েজিদ মোটরসাইকেলে তার বন্ধু মোকাদ্দেসকে নিয়ে নিজ গ্রাম মনোহরপুর থেকে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। অপরদিক আরিফুল, মহিদুল ও শ্রাবণ অপর একটি মোটরসাইকেল নিয়ে বিপরীতে দিকে যাচ্ছিলেন। ওই সময় কাথুলী সড়কের এবি ক্যাফের কাছে পৌছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বায়েজিদ ঘটনাস্থলেই মারা যায়। আর গুরুতর আহত হয় চার জন।


খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌছিয়ে নিহত বায়েজিদ হোসেন ও আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে মোকাদ্দেসের অবস্থা গুরতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মেহেরপুর সদর থানার এস আই মোমিন বলেন, দুটি মোটরসাইকেলের গতি বেশি ছিলো তার কারনে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতের সুরতহাল রিপোর্ট নেওয়া হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক