মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রায় অর্ধশত অবৈধ ইটভাটা। উপজেলা প্রশাসনের তালিকা ইটভাটার সংখ্যা রয়েছে ৪৮টি। এ সকল ইটভাটার কোনটাতেই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
ইটভাটা মালিকরা নানা কৌশলে তাদের ব্যবসা পরিচালনা করছেন। বছরে কয়েকবার পরিবেশ অধিদপ্তর থেকে অভিযান চালিয়ে শুধুমাত্র রাস্তার পাশে অবস্থিত কয়েকটি ভাটা মালিকের জরিমানা করলেও অনেকেই থেকে যান অধরা।
উপজেলার বিভিন্ন গ্রামে জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন করা হয়েছে। জনবসতি এলাকার ইটভাটাগুলি থাকে ধরা ছোয়ার বাইরে। অনেক ইটভাটায় কয়লার বদলে পুড়ানো হচ্ছে কাঠ। কাঠ পুড়ানোর জন্য মিল স্থাপন করা হয়েছে। আইন থাকলেও প্রয়োগ না থাকায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
গাংনী উপজেলায় কয়েক বছরে মোট ৫৮ টি ইটভাটা গড়ে উঠেছিল। বেশীরভাগ ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইনে বৈধতার কোনো কাগজ পত্র নাই।
গত বছরে বেশ কয়েকটি ইটভাটা বন্ধ হওয়ায় বর্তমানে ৪৮টি ইটভাটা চালু রয়েছে। যা গাংনী পৌরসভাসহ উপজেলার অন্যান্য অঞ্চলে অবস্থত রয়েছে।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ...
প্রশাসনের অনুমতি না নিয়ে ক্ষমতার জোরে ইটভাটা তৈরী করছে। ভাটার চিমনি তৈরীতে সরকারী নির্দেশনা থাকলেও ইটভাটা মালিকরা ১২০ ফুটের পরির্বতে কোনো কোনো জায়গায় ৮৫ ফুট, ৬০ফুট ৪০ফুট চিমনি ব্যবহার করছে।
সরকারী নির্দেশ ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ ও ২০০১ সনের ১৭নং অনুচ্ছেদের ৪ ও ৫ ধারায় উল্লেখ রয়েছে যে, আবাদি জমিতে কোনো ইটভাটা তৈরী করা যাবেনা। ১২০ফুট উচুঁ চিমনি ব্যবহার করতে হবে এমন নির্দেশনা থাকলেও তা মানা হয়নি গাংনী উপজেলার কোনো ইটভাটাতে।
ইটভাটায় চালিত ইট বহনকারি ট্রলিগুলির চালকরা হচ্ছেন বেশিরভাগই অপ্রাপ্ত বয়স্কো। ইট বহনারি ট্রলির চাপায় শিশুসহ অনেকেই নিহত হওয়ায় ঘটনাও অনেক বেশি।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সু-প্রভা রানী জানান, ইটভাটায় নির্গত কালো ধোঁয়ায় মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারসহ নানা রোগের সৃষ্টি হয়। তাছাড়া অতিরিক্ত কার্বণ-ডাই অক্সাইডের কারণে ফসল ও এলাকার পরিবেশ নষ্ট হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, ইটভাটায় করাত কল স্থাপন করা হয়েছে এমন তথ্য আমার কাছে নেই। তাছাড়া পরিবেশ অধিদপ্তর কয়েকদিন আগে মেহেরপুর সদরে অভিযান চালিয়ে জরিমানা করেছে। গাংনীতেও পরিবেশ অধিদপ্তরের অভিযান হবে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































