Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ৬ দিন পর দ্বিতীয় ইঞ্জিন চালকের মরদেহ উদ্ধার

৬ দিন পর দ্বিতীয় ইঞ্জিন চালকের মরদেহ উদ্ধার

 অনলাইন ডেস্ক    ২২ জানুয়ারী, ২০২৪ ১৮:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

মানিকগঞ্জের পাটুরিয়ায় রজনীগন্ধা ফেরি ডুবির ছয় দিনের মাথায় ফেরির সহকারী ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার সময় উদ্ধার করা হয়েছে।

মৃত হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেন।

দুর্ঘটনাস্থল থেকে ১৩ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ে ডিজিএম (বাণিজ্য) শাহ মোঃ খালেদ নেওয়াজ বলেন, আজ বিকেল ৪টার সময় পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার ভাটিতে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে রজনীগন্ধা ফেরির দ্বিতীয় ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

অনলাইন ডেস্ক