Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন

 অনলাইন ডেস্ক    ৯ অক্টোবার, ২০২৪ ১৭:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 49 বার

অসুস্থতা ও বয়স বিবেচনায় জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে জামিন মঞ্জুর করেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন।

আদালতের রায়ে আমরা খুশি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন।

সে মামলায় কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

অনলাইন ডেস্ক