Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পরকিয়া সম্পর্ক জেনে যাওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা

পরকিয়া সম্পর্ক জেনে যাওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা

 ছায়েম সরকার, জাবি প্রতিনিধি    ১৯ জানুয়ারী, ২০২৪ ২০:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

কাকলি আক্তার হাফসা হত্যার প্রতিবাদে আজ ১৯ জানুয়ারি (রবিবার) নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত গাউছিয়া মার্কেট সংলগ্ন মহাসড়কে বিক্ষোভে ফেটে পরে মানবন্ধন করেন লাভরাপাড়া,পাড়াগাঁও ও রূপগঞ্জ অঞ্চলের বাসিন্দারা।

মানববন্ধনে হাফসা হত্যার প্রধান আসামী শাকিলের ফাঁসির দাবী জানান তারা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর পরকিয়ার সম্পর্ক জেনে যাওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

স্বামী সাইফুল ইসলাম শাকিলের পরকিয়ার সম্পর্ক স্ত্রী কাকলি আক্তার হাফসা জেনে যাওয়াতে প্রায়শই পারিবারিক কলহ তৈরি হতো। হাফসার ভাই জানায়, পরকিয়ার সম্পর্ক জেনে যাওয়াতে তার বোনকে নানা ভাবে অত্যাচার করে শাকিল। সন্তানদের কথা ভেবে সব সহ্য করেছে হাফসা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ফোনে হাফসার পরিবারকে জানানো হয় হাফসা অসুস্থ। পরবর্তীতে তাকে স্থানীয় এক হাসপাতালে অচেতন অবস্থায় পাওয়া যায়।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্বামী সাইফুল ইসলাম শাকিল স্ত্রী হাফসাকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ করে তার বাবা বাদি হয়ে শাকিল সহ আরো ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

ছায়েম সরকার, জাবি প্রতিনিধি