Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ খুন

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ খুন

 কিশোরগঞ্জ প্রতিনিধি     ২১ জানুয়ারী, ২০২৫ ১৯:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 112 বার

সীমানা ঘেঁসে একটি কাঁঠাল গাছকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়ার সৃষ্টি হয়। সেই ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আলম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন।

২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া চরটেকী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে সীমানার একটি গাছ নিয়ে বিরোধ সৃষ্টি হয় । বাকবিতন্ডার এক পর্যায়ে সেখানে উপস্থিত হন পাশের বাড়ির আলম মিয়া। তিনি তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরা নিয়া আলম মিয়াকে ছুরিকাঘাত করেন সোহরাব উদ্দিন।এতে গুরুতর জখমপ্রাপ্ত হন আলম মিয়া।

পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তীপ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জ প্রতিনিধি