Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এমপি খোকন

সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন এমপি খোকন

 নিজস্ব প্রতিবেদক    ১৮ মে, ২০২৩ ১৭:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় আজ (১৮মে) বৃহস্পতিবার সকালে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।

উক্ত ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গাংনী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ৭৪ মেহেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, এমপি।

ভিত্তি প্রস্তর স্থাপনের ব্যয় ধরা হয়েছে চার কোটি ১১ লাখ টাকা।

উক্ত ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের সকল স্থানে অবকাঠামোর উন্নয়ন করে চলেছে।যে সকল উন্নয়ন এই সরকার করেছে তা অন্য কোন সরকারের আমলে এত উন্নয়ন করা সম্ভব হয়নি।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব এম এ খালেক, গাংনী পৌর মেয়র জনাব আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, মেহেরপুর গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল ও গাংনী উপজেলা সাব-রেজিস্টার মাহফুজ রানা।

নিজস্ব প্রতিবেদক